শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড

মমতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতরত্নে সম্মানিত করার দাবি জানালেন বাগদার বিধায়ক বিজেপি নেতা বিশ্বজিৎ দাস। খাতায় কলমে বিজেপির এই বিধায়ক বলেন, মমতা ব্যানার্জি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সব প্রকল্প করেছেন, সেগুলোর অনুকরণ করছে কেন্দ্র। শুধু কেন্দ্রই নয়, সারা বিশ্বে ওই সব প্রকল্প সমাদৃত হচ্ছে। এই জনমুখী প্রকল্পের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার দাবি করছি আমি।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়েছিলেন বিশ্বজিৎ। বিজেপির টিকিটে বাগদা থেকে জয়ীও হন। তবে পরে আবার তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। খাতায়-কলমে এখনও বিশ্বজিৎ বিজেপি বিধায়ক হলেও বর্তমানে তিনি বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি। 

শনিবার (২৮ জানুয়ারি) সেই বিশ্বজিৎ গোপালনগরের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেন। অনুযোগের সুরে বলেন, প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার। তার পরেও জনমুখী প্রকল্প দিয়ে যে ভাবে সাধারণ মানুষের সেবা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা, তার জন্য তার ভারতরত্ন প্রাপ্য বলে মনে করেন তিনি। 

বিশ্বজিতের কথায়, মানুষের প্রকল্পের জন্য মমতাকে ভারতরত্ন দিতে হবে। এই মঞ্চ থেকে (আমি) দাবি জানাচ্ছি। আর কোনও রাজ্য নেই যারা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে চলেছে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit