মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

পেদ্রির গোলে বার্সার জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় পেদ্রি গঞ্জালেসের একমাত্র গোলে জিরোনার মাঠে পূর্ণ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো জাভির দলের।

শনিবার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় কাতালানরা। একের পর এক সুযোগ তৈরি করেও স্বাগতিকদের জমাট রক্ষণে চির ধরাতে পারছিলো না বার্সা। 

প্রথমার্ধ অনেকটা হতাশা নিয়েই ফিরতে হয় তাদের। 

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে জাভির শিষ্যরা। তবে ৬১তম মিনিটে আসে সফলতা। জর্ডি আলবার বাড়ানো বলে গোল করেন পেদ্রি। 

বাকি সময় আর জালের দেখা পায়নি কেউই। 

এ জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit