মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী হামাসকে অস্ত্র ছাড়তে আলটিমেটাম দিল ট্রাম্পের ‘পিস বোর্ড’ চ্যাম্পিয়ন্স লিগ: রাতে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে ইউরোপের মাটিতে আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প

‘তাসকিনকে সবার অনুসরণ করা উচিত’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে গিয়েও বিপদে পড়েন তাসকিন আহমেদ। বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে হতাশ হয়েই দেশে ফেরেন এই তারকা পেসার। 

সেই ত্রুটি শুধরিয়ে মাঠে ফিরলেও ২০১৯ সালের বিশ্বকাপের আগে বিপিএলে ফের চোটাক্রান্ত হন। সেই চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপের মতো বড় আসরে খেলা হয়নি তাসকিনের। 

বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় দেশের এই গতিময় পেসারের ক্যারিয়ারই হুমকির মুখে পড়েছিল; কিন্তু নিজের অদম্য চেষ্টার কারণে বাববার আহত হওয়ার পরও দারুণভাবে কামব্যাক করেছেন। 

চোট থেকে ফিরে চলতি বিপিএলে দারুণ পারফর্ম করছেন তাসকিন আহমেদ। তার প্রশংসা করে শনিবার সিলেট স্টেডিয়ামে অনুশীলন শেষে ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন বলেন, তাসকিন এখন সবার জন্যই বড় অনুপ্রেরণা।

তিনি বলেন, তাসকিনের ফেরা সবাইকে অনুপ্রাণিত করবে। এখন যারা তরুণরা আসে, আমি তাসকিনের কথাই বলি। ও যেভাবে ফিরে এসেছে, জাতীয় দল থেকে বের হওয়ার পর যেভাবে কষ্ট করেছে- এটা সব ক্রিকেটারের অনুসরণ করা উচিত। 

নাসির আরও বলেন, আপনি যদি বাংলাদেশের ক্রিকেট বা নিজের খেলায় উন্নতি করতে চান, তাহলে দুই ঘণ্টার জায়গায় চার ঘণ্টা অনুশীলন করতে হবে। সেটা নিজের জন্য ভালো হবে, বাংলাদেশ দলের জন্যও ভালো হবে। তাসকিন যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সেই ফল কিন্তু এখন পাচ্ছে। জাতীয় দলও পাচ্ছে, বিপিএল দলও পাচ্ছে।

তাসকিনকে নিয়ে নাসির আরও বলেন, তাসকিন এখন যেখানে যে পরিস্থিতিতেই খেলুক না কেন, ম্যাচের যে অবস্থাই থাকুক না কেন, ও কখনো এটা মনে করে না যে, আমরা হারতে আসছি বা হারব। সব সময় চেষ্টা করে দলকে জেতানোর এবং দলকে সহায়তার জন্য শতভাগের চেয়ে বেশি চেষ্টা করে। এটা আমার কাছে খুব ভালো লাগে।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit