শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় কপোতাক্ষ নদ থেকে রড মিস্ত্রীর লাশ উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদ থেকে আবুল খায়ের (৫৭) নামের এক রডমিস্ত্রীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে পৌর শহরের ডাকবাংলো এলাকা কপোতাক্ষ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আবুল খায়ের পৌরসভার (৮ নং ওয়ার্ড) মডেল পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মৃত আছর উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রড মিস্ত্রী।

মৃত আবুল খায়েরের স্ত্রী রাফেজা বেগম বলেন, তিনি শুক্রবার সন্ধ্যায় বাড়ী থেকে খেপলাজাল, টর্চ লাইট ও খালোই নিয়ে কপোতাক্ষ নদে মাছ ধরতে বেরহন। রাতে তিনি আর বাড়ীতে ফেরেননি। সকালে খবর পাই তার মৃতদেহ ডাকবাংলোপাড়া সংলগ্ন কপোতাক্ষ শ্মশান ঘাটে ভেসে ছিলো। পরে স্থানীরা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। তিনি বলেন, ময়নাতদন্তের পর বিকেলে জানাযা শেষে ঝাউদিয়া গ্রামে পারিবারির কবর স্থানে দাফন করা হয়েছে।

থানা পুলিশ জানান, শনিবার সকালে ডাকবাংলোপাড়া সংলগ্ন কপোতাক্ষ শ্মশান ঘাট মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্ট্রকজনিত কারনে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারনা করেছেন স্থানীরা। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/সনধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit