মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ত্বকের যত্নে ঘরেই বানিয়ে নিন কাঠ বাদামের টোনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বকের যত্নে কাঠ বাদামের রয়েছে অনেক গুন। কাঠ বাদাম থেকেই বানিয়ে ফেলতে পারেন টোনার। বাদাম টোনার ত্বকের জন্য দুর্দান্ত কাজ করে। কারণ এতে আছে পুষ্টি এবং খনিজ পদার্থ যা ত্বকের জন্য খুব প্রয়োজনীয়। একাধিক ভিটামিন ও মিনারেলের যোগান দেয় ত্বকে। ভিটামিন ই, সি, বি ৬, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়ামের খুব ভালো উৎস কাঠ বাদাম। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে।

ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য টোনার ব্যবহার করা জরুরি। ত্বকের পিএইচ ব্যালেন্স ধরে রাখতে সাহায্য করে। ত্বক টানটান থাকে। নিয়মিত টোনার ব্যবহার করলে ত্বক ধীরে-ধীরে উজ্জ্বল হতে শুরু করবে। তাই ফেসওয়াশ বা ক্লিনজিং মিল্ক দিয়ে ধুয়ে এরপরই লাগান টোনার।  

কীভাবে বানাবেন কাঠবাদামের টোনার? 

প্রথম পদ্ধত্তি:

যা যা লাগবে

-দুটি বাটি
-কাঠ বাদাম ১০টি 
-সংরক্ষণ এর জন্য একটি বোতল

যেভাবে বানাবেন

১. একটি বাটিতে বাদামগুলো নিয়ে নিন। 

২. এরপর বাটিতে পানি দিয়ে বাদামগুলো ভিজিয়ে দিন। 

৩. এভাবেই দুই থেকে তিনদিন ভিজিয়ে রাখুন।

৪. সময় পার হলে দেখবেন বাদামগুলো ভিজে ফুলে গেছে আর হালকা বাদামি রঙের পানি বের হয়েছে। সেটি ছেঁকে নিন। 

৫. এরপর ছেঁকে নেওয়া পানি বোতলে ভরে নিন। মুখ পরিষ্কার করে এটি মুখে লাগিয়ে নিন। 

১. ১০টি কাঠ বাদাম সারারাত পানিতে ভিজিয়ে রাখুন।

২. সকালে উঠে খোসা ছাড়িয়ে নিন। ৪ টেবিল চামচ গোলাপ জল দিয়ে পেষ্ট বানিয়ে নিন। 

৩. তারপর ছেঁকে বাদাম দুধ আলাদা করে নিন। এতে আরো ৩ চামচ গোলাপ জল মেশান। 

৪. এবার স্প্রে বোতলে ভরে রাখুন। ফ্রিজে রেখে ৭দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। 

সূত্র : হিন্দুস্তান টাইমস এবং ইন্সট্রাকটেবলস।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit