শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

শনিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ২৮ জানুয়ারি ২০২৩, শনিবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ: মেষ রাশির জাতকরা আত্মবিশ্বাস ও দক্ষতার জোরে পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করে যাবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা আটকে থাকলে তাতে মনোনিবেশ করুন। বাইরের লোক ও বন্ধুদের পরামর্শ আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাই তাদের কথায় বিশ্বাস করবেন না। নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন।

বৃষ

বন্ধুদের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দে কাটবে। ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। হঠাৎ করে আপনার কোনো কাজ মাঝপথে আটকে যাওয়ায় আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। সারা দিন নির্ভার ও সুখ সময় কাটাবেন। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে।

মিথুন

কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। ভ্রমণের কোনো আলোচনা থেকে সমস্যা হতে পারে। কোনো নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। পড়াশোনার জন্য দিনটি খুব ভালো। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। আপনার থেকে বয়সে ছোট কারো সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পেতে দেরি আছে।

কর্কট: আজ কর্কট রাশির জাতকদের বাড়িতে কোনও বিশেষ আত্মীয়ের আগমন ঘটে পারে। ফলে ব্যস্ত থাকবেন। ব্যক্তিত্ব উন্নতির চেষ্টা করবেন। সন্তানের কোনো সুসংবাদ পেতে পারেন। প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই ছোটখাটো বিষয়কে এড়িয়ে যাবেন না। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

সিংহ:  আজ সিংহ রাশির জাতকদের যোগ্যতা প্রকাশ্যে আসবে। তাই সবার চিন্তা করবেন না। কেবল নিজের কাজে মনোনিবেশ করুন। কোনো সাফল্য লাভ করলে সবাই আপনার পক্ষে আসবে। মাঝেমধ্যে মন বিচলিত হতে পারে। তাই নিজের মস্তিষ্কে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। জয়লাভ করবেন কিন্তু অহংকারের কারণে লোকসান সম্ভব। কর্মক্ষেত্রে প্রায় সব কাজই সহজে পূর্ণ হবে।

কন্যা: কন্যা রাশির জাতকদের জন্য দিনটি আনন্দের হবে। তাই নিজের কাজে মনোনিবেশ করুন। প্রেমিকের কথা শুনে মারাত্মক ক্ষতি হতে পারে। সন্তানের গতিবিধির ওপর নজর রাখুন। ব্যবসায় বড়সড় উন্নতি দেখা দিতে পারে। পরিবারের সঙ্গে বিনোদনে সময় কাটাবেন। আবহাওয়া পরিবর্তনের ফলে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে।

তুলা:  তুলা রাশির জাতকরা আজ ভাগ্যকে অনুকূলে পাবেন। যে কাজ হাতে নেবেন, তা-ই সঠিকভাবে পূর্ণ হবে। ফলে আত্মবিশ্বাস বাড়বে। পড়ুয়ারা পরিশ্রম অনুযায়ী সাফল্য লাভ করতে পারেন। আর্থিক কাজকর্মের সময়ে হিসাবে যাতে কোনো গরমিল না হয়, সেদিকে লক্ষ্য় রাখতে হবে। কোনো দলিলে স্বাক্ষরের আগে ভালোভাবে পড়ে নিন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের পরিবারে শুভ কাজের আয়োজন হতে পারে। ধর্মীয় যাত্রাসংক্রান্ত পরিকল্পনা করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা হচে পারে। পড়ুয়ারা পরিশ্রম অনুযায়ী সঠিক ফলাফল পাওয়ায় স্বস্তি অনুভব করবে। পরিবারের কোনো সদস্যের ব্যবহারিক জীবনে অবসাদ দেখা দিতে পারে। বহিরাগতদের হস্তক্ষেপ ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে অগ্রসর হবে। আর্থিক দিক দিয়ে দিন ভালো। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে অবসাদ দেখা দিতে পারে।

ধনু: ধনু রাশির জাতকরা আজ নিদের আর্থিক পরিকল্পনা কার্যকরী করতে পারেন, এটিই সঠিক সময়। তাই চেষ্টা করে যান এবং সাফল্য লাভ করুন। লগ্নিসংক্রান্ত কাজের জন্য ভালো সময়। সামাজিক কাজে নিঃস্বার্থ যোগদান করবেন। যে কোনও নেতিবাচকতা থেকে মুক্ত থাকুন। আপনার কোনও গোপন কথা প্রকাশ্যে আসতে পারে। কারও ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

মকর

চাকরিজীবীরা আজ অফিসে কোনো ভালো খবর পেতে পারেন। আজ আপনি প্রমোশন লেটার পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

কুম্ভ

পারিবারিক সমস্যার অবসান হতে পারে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকরিজীবীদের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায়ীরাও আজ আশানুরূপ ফলাফল পাবেন। যারা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করেন, তাদের চোখের যত্ন নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

মীন

যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ভালো লাভ হবে। চাকরিজীবীদের দিনটি মোটামুটি কাটবে। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit