শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লো ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম রাউন্ডে অপরাজিত থেকে চলতি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নেয় ভারত। পরে সুপার সিক্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট অর্জন করেন শেফালিরা। 

এবার শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্মুখসমরে নামে ভারত। ফাইনালে উঠতে আজ জয় তুলে নেওয়া ছাড়া উপায় ছিল না শেফালিদের সামনে। শেষমেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিলেন তারা। 

ভারত টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অনবদ্য ক্রিকেট উপহার দিয়ে আসছে। অস্ট্রেলিয়ার কাছে একটিমাত্র ম্যাচে হেরেছে তারা। জয় তুলে নিয়েছে বাকি পাঁচটি ম্যাচে।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ নিউজিল্যান্ডের ৯ উইকেটে ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল জয়ে বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারত। 

শ্বেতা শেরাওয়াত ১০টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে নট-আউট থাকেন তৃষা। আজ ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন পার্শবী চোপড়া। তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ। প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন শেফালিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit