সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট যানজট কমাতে তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত ৪ দিন পর পুশইনের শিকার ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ আর্জেন্টিনার জার্সি পরে আদালতে পলক, ভিডিও ভাইরাল রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পবিত্র আশুরা কবে জানা যাবে কাল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল

দুই দিনে শাহরুখের পাঠানের আয় ৩০০ কোটি রুপির বেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮৮ Time View

বিনোদন ডেস্ক : গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বে এক সঙ্গে ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি শত কোটির ক্লাবে পা রাখে আর দ্বিতীয় দিনে তা দুইশ’ কোটির ক্লাব ছাড়িয়েছে।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী পাঠান সিনেমা আয় করেছে ১০০ কোটি রুপি। আর দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মোট আয় ৩০৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকার বেশি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। সূত্র:জুম এন্টারটেইনমেন্ট, টাইমস নাউ, হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit