বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

শিগগিরই ভেঙে টুকরো টুকরো হবে পাকিস্তান, দাবি রামদেবের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্বঘোষিত ‘যোগগুরু’ রামদেব এবার পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, শিগগিরই পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরসহ দেশটির দু’টি প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে। বৃহস্পতিবার ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে হরিদ্বারে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে। বাকি অংশ পাকিস্তান হিসেবে থেকে যাবে।

তিনি আরও বলেন, পাকিস্তানের অর্থনীতির সব সূচক এখন নেতিবাচক। দেশটিতে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলারের মজুত প্রতিদিন কমছে; মূল্যস্ফীতি আকাশচুম্বী এবং সেই সঙ্গে কমছে প্রবাসী আয়। ‌বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি তাতে কিছু দিনের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ওই দেশ।  

উল্লেখ্য, বেলুচিস্তান ও সিন্ধুকে বাদ দিলে পাকিস্তানে আর মাত্র দু’টি প্রদেশ রয়েছে। একটি লাহোর এবং অপরটি খাইবার পাখতুনখোয়া। যোগগুরুর কথা সত্যি হলে বর্তমান পাকিস্তানের অর্ধেকের বেশি অংশ ভারতের মধ্যে চলে আসবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit