বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

ইউক্রেনকে কীভাবে অস্ত্র দিচ্ছে জার্মানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ টালবাহানার পর ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাঙ্ক দেওয়ার কথা ঘোষণা করেছে জার্মানি। এখনো পর্যন্ত ইউক্রেনকে দুই দশমিক তিন বিলিয়ন ইউরো মূল্যের যুদ্ধাস্ত্র দিয়েছে জার্মানি। তবে তাদের ভারী অস্ত্র পাঠানোর ক্ষেত্রে বরাবরই সময় নিয়েছে জার্মানি।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধের ট্যাঙ্ক চাইছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, জার্মানি তা দেবে না। অবশেষে জার্মানি জানিয়েছে, তারা ১৪টি অত্যাধুনিক লেপার্ড-২ ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাবে।

বার্লিন ও ইউরোপ ইউক্রেনকে নানা পদ্ধতিতে সাহায্য করে। নিজেদের দেশে যে অস্ত্র সম্ভার আছে, সেখান থেকে অস্ত্র দিয়ে সাহায্য করা সবচেয়ে সহজ কাজ। যুদ্ধের শুরু থেকেই মজুত অস্ত্র ইউক্রেনকে দিয়েছে ইউরোপীয় দেশগুলো। 

বার্লিন ও ইউরোপ ইউক্রেনকে নানা পদ্ধতিতে সাহায্য করে।বার্লিন ও ইউরোপ ইউক্রেনকে নানা পদ্ধতিতে সাহায্য করে।

সেখানে বলা হয়েছে, পাঁচটি মার্স দুই রকেট লঞ্চার ও তার সঙ্গে পর্যাপ্ত গোলাগুলি ও রকেট ইউক্রেনকে দেওয়া হয়েছে। এছাড়াও আছে, ১৪টি সেল্ফ প্রপেল্ড হাউইৎজার, ২২ মিলিয়ন রাউন্ড গুলি ও ১৪ হাজার স্লিপিংব্যাগ। ইউরোপে জার্মানির অস্ত্র ব্যবসা সবচেয়ে বড়। 

গত বছর জার্মানি কেবল নিজের নিরাপত্তার খাতে দুই বিলিয়ন ইউরো অতিরিক্ত খরচ করেছে। এই অর্থে নতুন সামরিক অস্ত্র এবং সামগ্রী তৈরির অর্ডার দেওয়া হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে। পরে সেই জিনিস কিয়েভে পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, পাঁচটি মার্স দুই রকেট লঞ্চার ও তার সঙ্গে পর্যাপ্ত গোলাগুলি ও রকেট ইউক্রেনকে দেওয়া হয়েছে।সেখানে বলা হয়েছে, পাঁচটি মার্স দুই রকেট লঞ্চার ও তার সঙ্গে পর্যাপ্ত গোলাগুলি ও রকেট ইউক্রেনকে দেওয়া হয়েছে।

এ বছর দুই দশমিক তিন বিলিয়ন ইউরোর ফান্ড ঘোষণা করা হয়েছে সামরিক খাতে। প্রচুর নতুন যুদ্ধ সামগ্রী কেনা হচ্ছে এই অর্থ দিয়ে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ১০৭টি সীমান্ত পাহারা দেওয়ার বিশেষ গাড়ি। 

ইউরোপীয় ইউনিয়ন এখনো পর্যন্ত সবমিলিয়ে তিন দশমিক ছয় বিলিয়ন ইউরোর ফান্ড খরচ করেছে ইউক্রেনের জন্য। যার বড় অংশ ব্যয় হয়েছে সামরিক অস্ত্র কিনতে। এর মধ্যে জার্মানির অবদান সবচেয়ে বেশি। 

এ বছর দুই দশমিক তিন বিলিয়ন ইউরোর ফান্ড ঘোষণা করা হয়েছে সামরিক খাতে।এ বছর দুই দশমিক তিন বিলিয়ন ইউরোর ফান্ড ঘোষণা করা হয়েছে সামরিক খাতে।

বস্তুত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন একটি শান্তিরক্ষার ফান্ড তৈরি করেছিল। সেখান থেকেই ইউক্রেনকে লাগাতার অস্ত্র কিনে দেওয়া হয়েছে। সম্প্রতি লেপার্ড-২ দেওয়ার কথা ঘোষণা করে জার্মানি প্রমাণ করে দিল, তারা পুরনো পদ্ধতি থেকে সরে আসছে। 

এর আগে ইউক্রেনকে সরাসরি ভারী অস্ত্র দিচ্ছিল না জার্মানি। তারা ন্যাটোর দেশগুলোতে অস্ত্র পাঠিয়ে দিচ্ছিল। সেই দেশগুলো ইউক্রেনে জার্মান অস্ত্র সরবরাহ করছিল। এবার সরাসরি ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়ার কথা ঘোষণা করলো জার্মানি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit