বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জনগণের সাথে ডিসিদের ভালো আচরণ করতে বললেন মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : জনগণকে সরাসরি সেবা দেয় এমন প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর দেওয়ার পাশাপাশি জনগণের সাথে ভালো আচরণ করার জন্য ডিসিদের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন মন্ত্রী। 

তিনি বলেছেন, আমাদের পাসপোর্ট অফিস, আমাদের হসপিটালগুলো, আমাদের বিআরটিএ অফিস থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খুব চমৎকারভাবে কাজ করতে পারে, জনগণকে সেবাটা ভালোমত দিতে পারে; যেখানে অভিযোগগুলো আসে, ভূমি নিবন্ধন অথবা আমাদের ভূমি খারিজ করা, সেখানে যেন ডিসিরা দৃষ্টি রাখে।

ফরহাদ হোসেন বলেন, ডিসিরা যাতে সেবাটা একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, সে জন্য আমরা কাজ করছি। আমাদের নির্দেশনাগুলোও সেভাবে দেওয়া থাকে। বিভিন্ন রকম সুযোগ-সুবিধা, বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে কৌশলে আমরা জনগণকে সেবাটা দিতে পারি

স্কুল পরিদর্শনের জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, স্কুলগুলোতে যাতে ডিসিরা ভিজিট করেন, স্কুলের লেখাপড়ার মান যাতে ভালো হয়- ডিসিরা সেগুলো ভিজিট করেন এবং খেয়াল রাখেন।

ডিসিদেরকে জনগণের সাথে ভালো আচরণ করার পরামর্শ দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ডিসিরা অবশ্যই গুড ম্যানেজার হবেন। তাদের অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি থাকবে। মানুষের সাথে সুন্দর আচরণ, ব্যবহার করতে হবে। মানুষ যেন তার সমস্যাগুলো বলার জন্য ডিসির কাছে যেতে সাবলীল এবং স্বস্তি বোধ করে। 

তিনি আরও বলেন, আমরা মোটিভেশনাল এই কথাগুলো বলেছি। আর এই দিকনির্দেশনাগুলো দিয়েছি, যাতে একজন ডিসি সফলভাবে মাঠের প্রত্যেকটা বিষয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, উন্নয়নের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। একজন ডিসি সক্ষমভাবে কাজ করবেন। তার কিন্তু সক্ষমতা আছে। কারণ আমাদের মানুষের চাহিদা পূরণ করা এবং সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে, প্রকল্পগুলো আছে- সেগুলো বাস্তবায়ন করতে পারে।

তিনি আরও বলেন, ডিসিরা মানুষের সেবক হিসেবে কাজ করবেন। আমরা জানি, এখন আমাদের ডিসি যারা হচ্ছেন, তাদেরকে আমরা অত্যন্ত বেছে, দক্ষ যারা, যোগ্য যারা, এডুকেশনে ভালো ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তাদের যে প্রফেশনাল ব্যাকউগ্রাউন্ড- সেগুলো যাচাই-বাছাই করে আমরা তাদেরকে পদায়ন করছি। কেউ ব্যর্থ হবেন না, সকলে সফল হবেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit