মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

কাঠভর্তি ট্রাকে ব্রাশ ফায়ারের প্রতিবাদে রাঙামাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য রাঙামাটিতে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীদের সশস্ত্র হামলা অগ্নিসংযোগসহ কাঠবোঝাই ট্রাকে প্রকাশ্য দিবালোকে ভারী আগ্নেয়াস্ত্রের মাধ্যমে ব্রাশ ফায়ারের ঘটনার জড়িত উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক একঘন্টা ব্যাপী আটকে দিয়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সাধারণ পরিবহরণ শ্রমিকরা। সমাবেশ থেকে আগামী এক সপ্তাহের আল্টিমেটামের ঘোষণা দিয়ে মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা মো

সেকান্দার হোসেন চৌধুরী বলেছেন, এই সময়ের মধ্যে ট্রাকে গুলি করা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে না পারলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচীর দিকে ধাবিত হবে সাধারণ শ্রমিকরা। বৃহষ্পতিবার দুপুরে শহরের পুরাতন বাস এলাকায় মহাসড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচী ঘোষণা করা হয়।এ সময় সড়কে ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক মালিক সমিতির সভাপতি সাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আরো বলেন, উপজাতীয় সন্ত্রাসীদের অপতৎপরতায় সাধারণ শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ। প্রসঙ্গত: বুধবার (২৫শে ডিসেম্বর) রাঙামাটি থেকে কাঠ বোঝাই করে ঢাকা নিয়ে যাওয়ার সময় সদর উপজেলাধীন দেপ্পোছড়ি এলাকায় পৌছুলে উপজাতীয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী এলোপাতারি গুলি করে কাঠবোঝাই ট্রাকটি জ্বালিয়ে দেওয়ার চেষ্ঠা চালায়। এসময় জীবনের ঝুঁকি নিয়ে গুলিবিদ্ধ ট্রাকটি চম্পাতলী পর্যন্ত চালিয়ে নিয়ে যায় চালক নজরুল ইসলাম।

পরবর্তীতে সেনাবাহিনীর ঘাগড়া ক্যাম্পে গিয়ে আশ্রয় নিয়ে নিজের জীবন রক্ষা করেন চালক। এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় রাঙামাটি শহরের অভ্যন্তরেই রাজবাড়ি স’মিলে কাপ্তাই হ্রদ দিয়ে এসে গুলি ফুটিয়ে গাছের স্তুপে পেট্টোল ঢেলে আগুণ লাগিয়ে দেয় উপজাতীয় সন্ত্রাসীরা। প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ার করা ও মধ্যরাতে শহরের মধ্যেই আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় রাঙামাটি শহরের সর্বত্রই স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্কাবস্থা বিরাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit