রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে শাহ্ মাখদুম গোরস্থানের পাল্টা পাল্টি কমিটি ঘোষনার প্রতিবাদে সাংবাদ সম্মেলন দেবীগঞ্জে মোবাইল ফোনের অপব্যবহার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নড়িয়ায় বিদেশী রিভলবার ও কার্তুজসহ আটক ১ অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকা ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

লালপুরে বৈধ বালু মহলের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৫১ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুরে বৈধ বালু মহলের পক্ষে এবং ইজারাকৃত বালু মহলের বিরুদ্ধ সড়যন্ত্রকারীদের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর -ঈশ্বরদী প্রধান সড়কের লক্ষীপুর বাজার  এলাকায়  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ২ নং ঈশ্বরদী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, যুবলীগ নেতা মিজানুর রহমান,সুমন আলী প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বালু মহল ইজারা না দেয়ায় ১১ মামলার আসামি টুটুল ও তার ভাই সুমন এপর্যন্ত অবৈধ্যভাবে বালু-ভরাট তুলে ব্যাবসা করে আসছিল। কিন্তু এ বছর সরকার বালু মহল ইজারা দেয় এবং তারা ইজারা পায়নি।

এতে তারা ক্ষিপ্ত হয়ে ইজারা গ্রহনকারীদের বিরুদ্ধে নানা সড়যন্ত্র করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি বালু মহলের বিরুদ্ধ টুটুল- সুমন ও তাদের অনুসারীরা একটি মানববন্ধন করে। ওই মানববন্ধনের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। বক্তারা আরো জানান, টুটুল- সুমন গং এলাকার চিহ্নিত সন্ত্রাসি,বালু চোর,চাঁদাবাজি এবং মাদক কারবারি। বালু মহল থেকে তারা চাঁদা দাবি করে। তাদের চাঁদা না দেয়ায় তারা গুলি বর্ষন করতে করতে চলে আসে। এ বিষয়ে লালপুর থানায় মামলা করা হয়েছে। মানববন্ধন শেষে তারা টুটুল ও সুমনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit