মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

রাঙামাটিতে কাঠভর্তি ট্রাকে ব্রাশ ফায়ার;অল্পের জন্য রক্ষা পেলো চালক-হেলপার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২০৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি থেকে কাঠ ভর্তি করে ঢাকা যাওয়ার সময় রাঙামাটি চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় কাঠ ভর্তি ট্রাকে ভারি আগ্নিয়াস্ত্র দিয়ে অতর্কিত ব্রাশ ফায়ার করেছে একদল উপজাতীয় সন্ত্রাসী। এতে করে ট্রাকটি ক্ষতিগ্রস্থ হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও হেলপার। আজ বুধবার বেলা ১১টার দিকে রাঙামাটি সদর উপজেলাধীন দেপ্পোছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় কাঠ বোঝায় ট্রাকের তেলের টাংকি সহ গাড়ির বিভিন্ন স্থানে ১৩টির মত গুলি লেগেছে।রাঙামাটি সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের সাথে নিয়ে আমি ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে তল্লাসী অভিযান অব্যাহত রেখেছি। তিনি জানান, কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত সেটি আমরা খুঁজে দেখার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।

 

ট্রাকের ড্রাইভার নজরুল জানিয়েছেন, তিনি রাঙামাটি থেকে কাঠ বোঝাই করে মানিক ছড়ি চেকপোষ্টে সকল প্রকার কাগজপত্র চেকিং শেষে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে দেপ্পোছড়ি নামক এলাকায় আসলে ভারি অস্ত্রসজ্জে সজ্জিত ৭-৮ জনের একদল উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসী রাস্তার উল্টো দিক থেকে তার ট্রাকে অতর্কিত ব্রাশ ফায়ার শুরু করে। এসময় ট্রাকের তেলের টাংকি ছিদ্র হয়ে তেল পড়তে থাকলেও প্রাণ রক্ষায় গাড়িটি চালিয়ে তিনি চম্পাতলি এলাকায় নিয়ে আসে। পরবর্তিতে রাস্তার উপর অকেজো গাড়িটি রেখে তিনি স্থানীয়দের সহায়তায় ঘাগড়া আর্মি ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন। এদিকে ঘটনার পরপরই মানিকছড়ি থেকে ঘাগড়া পর্যন্ত সড়কে নিরাপত্তা বাহিনী সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

প্রসঙ্গত: কয়েকমাস আগেও উক্ত ঘটনাস্থলেই রাঙামাটি চট্টগ্রাম সড়ক রক্ষায় ধারক দেয়াল নির্মাণ করা ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই’র এর গাড়িতে দুই দফায় আগুন ধরিয়ে দিয়েছিলো উপজাতীয় পাহাড়ি সন্ত্রাসীরা। সেই দেপ্পোছড়ি এলাকাতেই আজ বুধবার বেলা ১১ টার সময় প্রকাশ দিবালোকে একে-৪৭ এর মতো ভারী অস্ত্রদিয়ে ব্রাশ ফায়ার করে কাঠভর্তি গাড়ি জ¦ালিয়ে দেওয়ার চেষ্ঠা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পার্বত্য চুক্তি বিরোধী সংগঠনের সন্ত্রাসীরাই এই ঘটনা ঘটিয়েছে। রাঙামাটি শহরের উপকন্ঠে এই ধরনের ঘটনায় সর্বত্রই আতঙ্ক দেখা দিয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৩/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit