বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার

কিডনি ভালো রাখতে সঠিক খাদ্যাভ্যাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অতিরিক্ত বর্জ্য পানীয় থেকে শরীর মুক্ত রাখতে এবং বিভিন্ন খনিজ পদার্থ, বিশেষ করে পটাসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদির ভারসাম্য বজায় রাখতে নিয়মিত কাজ করে কিডনি। এ ছাড়া প্রোটিনের ভাঙনের ফলে দেহে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা বের করে দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কিডনিকে সুস্থ ও কার্যকর রাখতে আমাদের খাদ্যাভ্যাস বেশ বড় ভূমিকা পালন করে।

শাক-সবজি

আপেল

আপেলে পলিফিনল নামের অ্যান্টি-অক্সিডেন্ট এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে, যা কিডনির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। যাদের কিডনিতে পাথরজনিত সমস্যা রয়েছে, তারা নিয়মিত আপেল খেলে সেই পাথর নরম ও ছোট হয়ে শরীর থেকে বের হয়ে যায়।

মাছকে বলা হয়ে থাকে নিরাপদ প্রোটিনের উৎস। দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে মাংসের চেয়ে মাছের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি মাছে রয়েছে ওমেগা ৩, যা কিডনি, হার্ট ও লিভারের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এ ছাড়া কোলেস্টেরল কমাতে এর ভূমিকা রয়েছে।

রসুন

এতে রয়েছে এলিসিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট, যা মানবদেহের প্রদাহ দূর করে। জারণ প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে অতিমাত্রায় বর্জ্য পদার্থ তৈরিতে বাধা দান করে কিডনি সুস্থ রাখতে সাহায্য করে।

পেঁয়াজ

পেঁয়াজে কোরসিটিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা কিডনির জন্য ক্ষতিকারক ফ্রি র‌্যাডিক্যালগুলোকে বাধা দান করে, কিডনি পরিশোধনে সহায়তা করে এবং মূত্রনালির সংক্রমণ রোধ করে।

আদা

ডিমের সাদা অংশ

অনেকেই ডিমকে খাদ্যতালিকা থেকে বাদ দেয়। কিন্তু ডিমের সাদা অংশই হচ্ছে বিশুদ্ধ প্রোটিন, যা কিডনি ভালো রাখার জন্য খুব প্রয়োজন।

পরামর্শ দিয়েছেন

পুষ্টিবিদ মাহবুবা চৌধুরী

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit