সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

নওগাঁয় ৫শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৫শ হতদরিদ্র, অসহায় ও গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে পুলিশ লাইনন্স মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসব শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর সার্কেল রকিবুল হাসান, ডিআই ওয়ান মোবারক হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মুনিরুল ইসলাম স্যারের মানবিক উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নানামুখী সহমর্মিতামূলক কাজে পুলিশ সর্বদা নিয়োজিত। সামনের দিনেও পুলিশ বাংলাদেশের মানুষের সেবায় কাজ করে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit