মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

সাজেকে পুলিশ অভিযানে অস্ত্রপাচারকারি  রনি চাকমা আটক;৩ বন্দুক উদ্ধার

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম সুকনাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ টি এসবিপি বন্দুক’সহ অস্ত্র পাচারকারী চক্রের সদস্য রনি চাকমা (২৫)কে আটক করেছে পুলিশ। আটক রনি চাকমা বরকল উপজেলার সুবলং এলাকার মতিলাল চাকমার ছেলে। সাজেক থানার ওসি নুরুল আলম অস্ত্রসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ জানুয়ারী মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে সন্ধ্যারাতে সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অস্ত্র পাচারের খবর পেয়ে  আগে থেকে ওঁৎ পেতে থাকে এসময় বস্তায় মোড়ানো ৩ টি বন্দুক ও একটি ব্যাগসহ রনি চাকমা এগিয়ে আসলে পুলিশ তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পিছু নিয়ে ঝাপটে ধরে। এসময় সহকারী পুলিশ সুপার (এএসপি আবদুল আওয়াল) কিছুটা আঘাত পান বলেও জানিয়েছে পুলিশসূত্র।
 
অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা এএসপি আবদুল আওয়াল জানিয়েছেন, ইদানীং পাহাড়ে জঙ্গি গোষ্ঠী ও বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের আনাগোনা বেড়েছে তাই পুলিশের পক্ষ থেকে নজড়ধারি বাড়ানো হয়েছে। আটক রনি চাকমা প্রাথমিক জিজ্ঞেসাবাদে অস্ত্র চোরাকারবারি দলের সদস্য বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বুধবার সকালে রাঙামাটির আদালতে পাঠানো হবে। সাজেকে জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের অভিযান নিয়মিত চলবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এএসপি আবদুল আওয়াল।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit