শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দুই বৃদ্ধের মৃত্যু

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কড়ইতলা রেলক্রসিং এলাকায় একজন, দুপুরে শ্রীনিধি রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় অপরজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শ্রবণ প্রতিবন্ধী কাশেম মিয়া (৬৫)। তিনি পেশায় একজন সেলোমেশিন মেকানিক। অপরজন চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের সুচেন্দ্র বিশ্বাসের ছেলে কর্ণ বিশ্বাস (৬২)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে আটটার দিকে শ্রবণ প্রতিবন্ধী কাশেম মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর গ্রামের পাশে থাকা রেল লাইন ধরে হাটছিলেন, এসময় পেছন থেকে আসা ঢাকামুখী এগারোসিদ্ধুর এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে সে রেল লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে একই উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন সুচেন্দ্র বিশ্বাসের ছেলে মানসিক ভারসাম্যহীন কর্ণ বিশ্বাস দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনিধি রেলস্টেশনের পশ্চিম পাশে আউটারে পাশ দিয়ে রেল পার হতে গেলে চট্রগ্রাম অভিমুখী কর্নফুলি এক্সপ্রেসের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতদের নিজ গ্রামের পাশেই ঘটনাটি ঘটায় পুলিশ খবর পাওয়ার আগেই স্বজনরা মরদেহ দুটো বাড়ি নিয়ে যান।

নিহত কাসেম মিয়ার স্বজন বৃদ্ধা ফজিলা বেগম বলেন, নিহত কাসেম সকালে বাড়ি থেকে বের হন। রেললাইন ধরে হেটে সাপমারা এলাকায় কাজের পাওনা টাকা আনতে যান। উভয় লাইনে একই সময় দুটো ট্রেন যাচ্ছিল। পিছন থেকে তাকে ধাক্কা দিলে রেললাইনের পাশে পড়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ বাড়ি নিয়ে এসে দাফন করা হয়।

নিহত কর্ণ বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস বলেন, দুপুরে শ্রীনিধি রেলস্টেশনের পাশে বাবা ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার সংবাদ পেয়ে বাড়িতে নিয়ে আসি। বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যখন যে দিকে ইচ্ছে চলে যেতেন। ধারনা করা হচ্ছে মেয়ের বাড়ি উত্তর বাখরনগরের দিকে যাচ্ছিলেন। মৃতদেহ দাহ্যের প্রস্তুতি নিচ্ছি। ভৈরব রেলওয়ে পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান রুমেল বলেন, সাংবাদিকদের মাধ্যমে দুইজন নিহতের খবর পেয়ে উর্দ্ধতন কর্পতৃক্ষকে ঘটনাটি অবহিত করেছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit