সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নোয়াখালীতে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজন হলেন,উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের বজু মিয়া ওরফে বজু মাঝি (৭০) ও তার ছেলে মো.মানিক (৪৫)।  
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যায়। এর আগে,গত মঙ্গলবার ১৭ জানুয়ারি নিজ বাড়িতে মারা যায় তার বাবা। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, গত শনিবার ১৪ জানুয়ারি সকাল ৮টা দিকে মানিক গোয়ালঘর থেকে তাদের পালিত দুটি ষাঁড়কে বের করে বাহিরে বাধেন। ওই সময় আসস্মিক ষাঁড় দুটি তাকে আক্রমণ করে মাঠিতে পেলে দেয়। তখন ষাঁড় গুলো তাকে এলোপাতাড়ি লাথি মেরে পিঠের হাড় ভেঙ্গে পেলে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়।  চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় তার মৃত্যু হয়।  
তিনি আরো জানান, এক বছর আগে মানিকের বাবা বজু মিয়াকে গরু আক্রমণ করে। এতে তিনি গরু বাধার রশির খুঁটার আঘাতে পায়ে গুরুত্বর জখম পায়। ওই আঘাতে তার পায়ে পচন দেখা দেয়। একপর্যায়ে দীর্ঘ এক বছর গুরুত্বর অসুস্থ থাকার পর গত ১৭ জানুযারি তিনিও মারা যান। এ বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) অজি উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তারা কৃষক পরিবার। বাবা-ছেলে দুজনই গরুর আক্রমণে অসুস্থ হয়ে মারা যায়। বাবার মৃত্যুর আটদিন পর ছেলেও মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।        

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit