সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

দুর্গাপুরে পৃথক দুটি অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলার দুই স্থানে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রোববার (২২ জানুয়ারি) গভীররাতে চন্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারে জামাল উদ্দিনের মনোহারি দোকানে অগ্নিকান্ডে দোকানের ফ্রিজ, চাল, ডাল, কসমেটিক সহ বেশকিছু মালমাল পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে ওইদিন সন্ধ্যায় কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল এলাকার কামরুল ইসলাম বাবুলের বসতঘরে অগ্নিকান্ডে ৪টি রুমের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় হঠাৎ ঘরের উপর দিয়ে ধোঁয়া দেখতে পায় বাবুলের ভাইয়ের স্ত্রী শাহানারা আক্তার। পরে সে চিৎকার করলে ঘরের ভিতর থেকে বাবুলের স্ত্রী বের হয়ে চিৎকার করলে তাদের চিৎকারে আশে-পাশের লোকজন এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। অপরদিকে চন্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারের জামাল উদ্দিনের মনোহারী দোকানে রাত ২টার দিকে হঠাৎ আগুন দেখতে পায় বাজারের পাশের বাড়ির আওলাদ হোসেন।

পরে তিনি চিৎকার করলে আসপাশের লোক এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, দুই স্থানে অগ্নিকান্ডে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit