সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মহিষের আক্রমণে প্রাণ গেল নারীর, আহত ২০

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৪৭ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমণে হাজেরা বেগম (৪২) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার উপজেলার লাউহাটী ইউনিয়নের তারাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাজেরা বেগম ওই গ্রামের মো. আজগর আলীর স্ত্রী।

আহতদের ঢাকাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়ার একটি মহিষ আক্রমণাত্মক হয়ে প্রথমে তার ওপর চড়াও হয়। সিংয়ের আঘাতে শরিফ মিয়া গুরুতর আহত হন। পরে মহিষটি দৌড়াতে থাকে এবং সামনে যাকে পায় তাকেই আক্রমণ করতে থাকে। 

এলাসিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, পাগলা মহিষের আঘাতে ৩টি গ্রামের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। 

লাউহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান জানান, মহিষের আক্রমণে তারটিয়া গ্রামের হাজেরা বেগম নামে এক নারী মারা গেছেন। এছাড়া লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হাসমত আলী খানসহ অন্তত ৮-১০ জন আহত হয়েছেন। 

দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দিন সারওয়ার রিজভী জানান, খবর পেয়ে জাতীয় চিড়িয়াখানার ট্রাইবুলাইজার টিমকে বিষয়টি জানানো হয়। তারা এসে মহিষটি অচেতন করার প্রস্তুতি নেন; কিন্তু তার আগেই জনতা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মহিষটি মেরে ফেলেন। 

দেলদুয়ার থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit