বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংর্ঘষ আহত-২

রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ Time View
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরহগাঁওয়ের শীবগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাক ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ট্রাক চালক সোহেল রানা ও ১৩ মাস বয়সী শিশু আশা আহত হয়। ২২ জানুয়ারী রোববার  ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর আমতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সোহেল ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী কেশুরবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেল লাইনের উপরে ট্রাক চলতি পথে উঠে  গেলে সে সময় ট্রেনের ধাক্কায় ট্রাকের বডি ভেংগে যায় এবং ট্রেনটি অদূরে গিয়ে বন্ধ হয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে ।এতে  ঢাকার সাথে পঞ্চগড়ের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আহত ট্রাক চালক সোহেল রানাকে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ট্রাকটিকে রেল লাইন থেকে সরানোর চেষ্টা চলাচ্ছেন। র্দূঘটনায় ভেংগে যাওয়া  ট্রাকটি ঠাকুরগাঁও রোড এলাকার ব্যবসায়ি সাজ্জাদুর রহমানের। স্থানীয়রা জানান জনবহুল এলাকা হওয়া সত্যেও রেল ক্রসিংটিতে কোন গেট ম্যান নেই। গেটম্যান থাকলে এধরনের দূর্ঘটনা ঘটতো না । 
ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আখতারুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে ৷ রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে৷সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে ৷ ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, আহত ব্যক্তিকে আমরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। রেল লাইন উপরে ট্রাক থাকায় পঞ্চগড়ের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আশা করি দ্রুত সময়ে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit