শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আগামিতে জনগণ বিএনপি নামের কোনো সংগঠনকে দেশ পরিচালনা করার সুযোগ দিবে না পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আগামিতে দেশের জনগণ বিএনপি নামের কোনো সংগঠনকে দেশ পরিচালনার সুযোগ দিবে না। জনগণ জানে, এ সংগঠনটি বিগত সময়ে দেশকে লুটে পুটে খেয়েছে।

তারা লন্ডনে বসে এতিম ও দেশের মানুষের টাকা লুটপাট করে খেয়েছে। দেশের মানুষকে বিদ্যুৎ সেবা না দিয়ে বিদ্যুতের খুঁটি বাণিজ্য করেছে। দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায়  তিন হাজার দুইশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশে ব্যাপক লোডশেডিং-এ রেখে মানুষকে দুর্বিসহ করে রেখেছিল। আজ আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ সেবা পৌঁছে দিয়েছে। ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে এ সরকার।

রোববার (২২ জানুয়ারি ২০২৩ইং) দুপুরের দিকে  বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে হতদরিদ্র গরিব, অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এসময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের লাগামহীন ও অশালীন বক্তব্যের নিন্দা প্রকাশ করেন। তিনি আগামিতে দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উপর পূর্ণ আস্থা রাখতে এবং সুখী, সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরে মন্ত্রী বান্দরবানের হতদরিদ্র, গরীব সহস্রাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit