সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট যানজট কমাতে তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত ৪ দিন পর পুশইনের শিকার ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ আর্জেন্টিনার জার্সি পরে আদালতে পলক, ভিডিও ভাইরাল রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পবিত্র আশুরা কবে জানা যাবে কাল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল

খাগড়াছড়িতে কৃমিনাশক  ক্যাম্পেইন উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ক্যাম্পেইন  উদ্বোধন করা  হয়েছে। রোববার (২২ জানুয়ারি ২০২৩ইং ) সকাল ১০টার দিকে  খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয়  শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা.মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ভারত প্রত্যাগত উপজাতীয়  শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো. ছাবের বলেন, খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থীকে ক্যাম্পেইন কার্যক্রমে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও শিক্ষার্থী ছাড়া ৫ – ১৬ বছর বয়সী কোনো কিশোর-কিশোরী যেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পড়ে সেই বিষয়ে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি। এসময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক মো:নজরুল ইসলাম, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা:মিল্টন চাকমা, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit