শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

বঙ্গবন্ধু রেলসেতু-রূপপুরের মেশিনারিজ নিয়ে মোংলায় তিন জাহাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ :  দেশে চলমান মেগা প্রকল্প বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র মেশিনারিজ ও মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে তিন বিদেশী জাহাজ। রোববার (২২ জানুয়ারি) সকালে ও দুপুরে এসব জাহাজ বন্দরে নোঙ্গর করেছে।

এমভি কুই ইয়া শান নামের বিদেশী জাহাজের শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্সের খুলনা অফিসের কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ২৩৮ প্যাকেজে  তিন হাজার ৩৫২ মেট্রিক টন পণ্য নিয়ে জাহাজটি বন্দর জেটিতে নোঙ্গর করেছে। জাহাজে আসা পণ্যগুলো খালাসের প্রক্রিয়া চলছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজ লিবার্টি হারভেস্ট-এর শিপিং এজেন্ট ইন্টারপের্টের পরিচালক মো. শাহীন ইকবাল বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আট নম্বর জেটিতে নোঙ্গর করেছে। চারদিনের মধ্যে এসব পণ্য পুরোপুরি খালাস করা সম্ভব হবে। খালাস শেষে সড়ক ও নৌ-পথে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

রুশ পতাকাবাহী এমভি কামিল্লার শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, এ জাহাজে তিন হাজার ৬৩৩ মেট্রিক টন পণ্য আনা হয়েছে। খালাস শেষে এসব পণ্য রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশের নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পের মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হচ্ছে বলে জানান বন্দরের এ শীর্ষ কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit