সূত্র : এনডিটিভি
আন্তর্জাতিক ডেস্ক : গর্ভধারণের আশায় এক নারীকে মৃত মানুষের হাড়ের গুঁড়া খেতে বাধ্য করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। স্থানীয় এক তান্ত্রিকের পরামর্শ অনুসারে কালো জাদুর রীতির অংশ হিসেবে মানুষের হাড়ের গুঁড়া ওই নারীকে জোরপূর্বক খাওয়ানো হয়েছে। নারীর অভিযোগের ভিত্তিতে পুণে পুলিশ গত বুধবার সাতজনের বিরুদ্ধে এফআইআর নিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে ওই নারীর স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং তান্ত্রিক।
সূত্র : এনডিটিভি
কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮