শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

মিথ্যাচারের দায়ে জুভেন্টাসের শাস্তি; কাটা গেল ১৫ পয়েন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় সিরিএ’র লিগে ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব জুভেন্টাসকে। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট ছিল তাদের, এখন ২২ পয়েন্ট। ফলে সিরিএ’র পয়েন্ট তালিকার ৩ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গেছে দলটি।

জুভেন্টাসের সাবেক ও বর্তমান ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। জুভেন্টাসের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। আর্থিক হিসাব-নিকাশকে কৃত্রিমভাবে সমৃদ্ধ করতে দলবদল নিয়ে মিথ্যাচার করেছে – এমনটিই অভিযোগ। ২০২২ সালের নভেম্বরে পদত্যাগ করেছিলেন ক্লাবের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহসভাপতি পাভেল নেদভেদ। দুজনই যথাক্রমে ২৪ মাস ও ৮ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন।

এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবে জুভেন্টাস। চলতি মৌসুমে লিগে এখনো জুভেন্টাসের ২০টি খেলা বাকি রয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষ চারে থাকতে না পারলে চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলা হবে না তাদের। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ক্লাবটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১.০১.২০২৩/দুপুর ২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit