শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বিশ্বকাপ ফাইনালে জনবিস্ফোরণ, তথ্য প্রকাশ ফিফার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের পর এক মাসেরও বেশি কেটে গিয়েছে। ৩৩ দিন পর অবশেষে ফিফা জানাল, সেই ম্যাচ কত জন দর্শক দেখেছেন। সংখ্যাটা বিস্মিত হওয়ারই মতো।

ফিফা জানিয়েছে, গোটা বিশ্বজুড়ে বিশ্বকাপের ফাইনাল দেখেছেন ১৫০ কোটি দর্শক। অর্থাৎ বিশ্বের যে কোনও দেশের জনসংখ্যার থেকেও বেশি মানুষ বিশ্বকাপ দেখেছেন। বলাই যায়, ফাইনালে জনবিস্ফোরণ হয়েছে।

বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স। টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া সেই ম্যাচকে সব বিশ্বকাপের ফাইনাল মিলিয়ে সেরা ম্যাচ বলা হচ্ছে। গোটা বিশ্বে আর্জেন্টিনার সমর্থকও প্রচুর। তাই ম্যাচ দেখার উৎসাহও ছিল প্রচণ্ড। মেসির দেশ বিশ্বকাপ জিতে ট্রফি ঘরে তুলেছে। মেসির মতো এক জন নামী ফুটবলার ফাইনালে খেলেছেন বলেই আগ্রহ তুঙ্গে ছিল বলে মনে করছে ফিফা। স্টেডিয়ামে খেলা দেখতে হাজির ছিলেন প্রায় ৮৯ হাজার দর্শক।

সমাজমাধ্যম এবং ডিজিটাল মাধ্যমেও ফিফার পোস্ট আগের সব নজির ভেঙে দিয়েছে। ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপ জুড়ে সমাজমাধ্যমে হওয়া পোস্টের সংখ্যা ৯ কোটি ৩৬ লক্ষ। মোট ২৬,২০০ কোটি মানুষের কাছে সেই পোস্টগুলি পৌঁছেছে। পোস্টে প্রতিক্রিয়া হয়েছে ৫৯৫ কোটি।

দোহার লুসাইল স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলা ১২০ মিনিট পর্যন্ত ৩-৩ ছিল। আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেছিলেন মেসি। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। টাইব্রেকারে ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা। দুর্দান্ত খেলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস।

বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। আগের রেকর্ডের থেকে একটি বেশি। কাতারের সব স্টেডিয়াম মিলিয়ে খেলা দেখেছেন ৩৪ লক্ষ মানুষ।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit