সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

ঘন ঘন লেবু চা? না খাওয়াই ভালো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাড়তি ওজন চিন্তায় ফেলেছে? তাই দুধ-চিনি দিয়ে চায়ের পরিবর্তে লেবু চা-ই দিনের শুরুতে ভরসা? ভাবছেন এই অভ্যাসেই দ্রুত ঝরবে মেদ! অনেকেই আবার কাজের ফাঁকে চনমনে হতে একাধিক বার লেবু চায়ে চুমুক দেন। এই অভ্যাস কিন্তু মোটেই ভালো নয়। অতিরিক্ত মাত্রায় লেবু চা খেলে শরীরে একাধিক রোগ বাসা বাঁধে। জেনে নিন এর থেকে শরীরের ঠিক কী কী ক্ষতি হতে পারে।

১. দাঁতের ক্ষয় : বারে বারে লেবু চায়ে চুমুক দেন? এর ফলে কিন্তু দাঁতের এনামেল ক্ষয়ের লক্ষণ দেখা যায়। তাই দাঁতের ক্ষয় রুখতে অত্যধিক মাত্রায় লেবু চা না খাওয়াই ভালো। লেবু চা খাওয়ার পরই অবশ্যই ভালো করে কুলকুচি করে নিতে ভুলবেন না, নইলে দাঁতের বারোটা বাজতে বেশি সময় রাগবে না।

২. অম্বলের সমস্যা : ঘন ঘন লেবু চা খেলে অন্ত্রের পিএইচের মাত্রায় পরিবর্তন আসে। এর থেকে অ্যাসিডিটির সমস্যা হয়। বুক জ্বালাও অনুভব করতে পারেন। এমনকী, বমিও হতে পারে। গ্যাস, পেট ব্যথা, ডায়ারিয়া এমনকী গ্যাস্ট্রিক আলসারের সমস্যাও দেখা যায়।

৩. শরীরে পানির ঘাটতি হয় : শীতে ডিডাইড্রেশনের সমস্যায় অনেকেই ভোগেন। লেবু চা বেশি মাত্রায় খেলে আবার তা মূত্রবর্ধক হিসেবে কাজ করে। যে কারণে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা আরও বেড়ে যায়।

৪. গর্ভপাতের ঝুঁকি বাড়ে : অন্তঃসত্ত্বা নারীদের জন্য লেবু চা একেবারেই নিরাপদ নয়। এতে ক্যাফিন থাকে। এই অতিরিক্ত মাত্রায় ক্যাফিন শরীরে গেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। এ ছাড়া অ্যাসিডিটিরও সমস্যা হয়।

৫. অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে : অতিরিক্ত লেবু চা খেলে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম শরীর থেকে বেরিয়ে যায়। এতে অস্টিওপরোসিসের সমস্যা দেখা দিতে পারে। তাই লেবু চায়ের মাত্রার ওপর নিয়ন্ত্রণ রাখা ভীষণ জরুরি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit