বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
এবার বদর প্রতিরক্ষা চুক্তি সই চার মুসলিমপ্রধান দেশের ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে॥ মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই তাসকিনের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং, সেরা রেটিং তানজিদের নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

৮ হাজার টন ডাল, ১ কোটি লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ Time View

ডেস্কনিউজঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্তগুলো মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, সানসিং এডিবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য সয়াবিন তেল কেনা হবে। এতে ২০০ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া প্রতি মেট্রিক টন ডাল ৮৯০ মার্কিন ডলারে কেনা হবে। এতে প্রায় ৭৪ কোটি টাকা ব্যয় হবে। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৯২ টাকা ৪৬ পয়সা। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ইটিসি অ্যাগ্রো প্রসেসিং প্রাইভেট লিমিটেডের (ভারত) মাধ্যমে স্থানীয় এজেন্ট প্রতিষ্ঠান এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেড (ঢাকা) ডাল সরবরাহ করবে।

কিউএনবি/বিপুল/১৯.০১.২০২৩/রাত ১০.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit