রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

গ্যাস-অম্বল থেকে মুক্তি পেতে শীতকালে যেসব খাবার এড়িয়ে চলবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

স্বাস্থ্য ডেস্ক : বারো মাস গ্যাসের সমস্যা লেগে আছে? বর্তমান জীবনের ব্যস্ততা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অবাধে তেল-মশলাদার খাবার খাওয়ার প্রবণতা, পানি কম খাওয়া গ্যাস-অম্বল হওয়ার কারণ। বিভিন্ন কারণে এখন অধিকাংশেই বাড়ির চেয়ে বাইরের খাবারের প্রতি বেশি নির্ভরশীল। কাজের চাপে সব সময়ে রান্না ঘরে ঢোকা হয় না। ফলে বাইরের খাবার খাওয়া ছাড়া উপায় নেই। প্রতিনিয়ত গ্যাসের সমস্যায় ভোগার এটিও একটি কারণ।

পুষ্টিবিদদের মতে, কয়েকটি খাবার এই সমস্যাকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক, গ্যাস-অম্বল থেকে মুক্তি পেতে কোন খাবারগুলো থেকে দূরে থাকবেন?

১. বেগুন: এই সব্জিটি মোটেও গুণহীন নয়। শরীর সুস্থ রাখতে বেগুনেরও ভূমিকা রয়েছে। অনেকেই বেগুন খেতে বড় ভালবাসেন। এক দিনে বেগুনের ভর্তা, মাছের ঝোলে বেগুন আবার তরকারিতেও বেগুন। সারা দিন বিভিন্ন ভাবে বেগুন খেলে দেখা দিতে পারে গ্যাস-অম্বলের সমস্যা। গ্যাসের সমস্যা থাকলে অতিরিক্ত বেগুন এক দিনে না খাওয়াই ভাল।

২. মটরশুঁটি: শীতকালের তারকা সব্জি বলা চলে। শীতকালীন যে কোনও রান্নাতেই মটরশুঁটি যেন আলাদা মাত্রা এনে দেয়। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নও নিতে পারদর্শী। তবে একটু বেশি পরিমাণে খেলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।

৩. দুধ: শীতকাল মানেই পিঠাপুলি আর পায়েস। সকালের নাশতা থেকে রাতের খাবার- সবকিছুতেই মিষ্টিমুখ করা চাই-ই-চাই। এই কারণেও কিন্তু গ্যাসের সমস্যা বেড়ে যায়। অতিরিক্ত দুধের তৈরি জিনিস খেলে গ্যাসের সমস্যা বাড়ে। গ্যাসের সমস্যা থাকলে বুঝেশুনে খেতে হবে দুধের তৈরি জিনিস।

৪. বাদাম: বিকেলে খিদে পেলেই মুঠো মুঠো বাদাম খাওয়ার অভ্যাস আছে অনেকের। চিনেবাদাম হোক কিংবা কাঠবাদাম, বেশি মাত্রায় খেলেও হতে পারে গ্যাসের সমস্যা।

৫. ছোলার ডাল ও রাজমা: গ্যাসের সমস্যা থাকলে এই দুটি ডালও এড়িয়ে চলা উচিত। একেবারে বন্ধ করে না দিলেও কম খাওয়া ভাল।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit