শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

কোম্পানীগঞ্জে ৩ রোহিঙ্গা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছিলেন আটকরা।বুধবার দিবাগত রাত ১২টা ১০মিনিটের দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এর আগে, রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা। আটক রোহিঙ্গা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৮ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম (৩২) ৮৯ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (১৫) ও ৬১ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (২০)।  

স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর এলাকায় কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর রাত ১২টা ১০ মিনিটের দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে আসে আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুনরায় তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।  

কিউএনবি/অনিমা/১৯.০১.২০২৩/সকাল ১১.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit