বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নোয়াখালীতে গাছ চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছ চাপা পড়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত নাজমুল হাসান রেদোয়ান (১৬) উপজেলার ৫নং চাপারশিরহাট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামেশ্বপুর গ্রামের দানেশ মুন্সি বাড়ির ইয়াকুব আলী দুলালের ছেলে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ৫নং চাপারশিরহাট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামেশ্বপুর গ্রামের দানেশ মুন্সি বাড়ির সামনে এই ঘটনা ঘটে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেদোয়ান দুপুরে খাবার শেষে খেলাধুলা করার জন্য বাড়ির পাশে স্কুল মাঠের উদ্দেশে রওয়ানা দেয়। ওই সময় তাদের বাড়ির তার কাকা নূর নবীর ঘরের উঠানের কোণে একটি বড় করই গাছ কাটার কাজ চলছিল। বাড়ি থেকে বের হওয়ার পথে করই গাছটি রেদোয়ানের মাথায় পড়লে সেই ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের সুরুতহাল প্রস্তুত করেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit