বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

মহাসড়ক দখল করায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৮৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরবাজারের ফুটপাত ও বাসস্ট্যান্ড দখল করে দোকান করায় ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকঅলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

এসময় মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্ক করা, ফুটপাতে পসরা সাজিয়ে পণ্যসামগ্রী বিক্রি, দোকানের বিজ্ঞাপন সম্বলিত সাইনবোর্ড রাখা, দোকানের মালামাল ফুটপাতে রাখায় মোট ৯টি মামলায় বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়। 

এসময়ে রাখা মালামাল সরিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্ক করে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে বিভিন্ন যানবাহন চালকদের সতর্ক করা হয় এবং নির্দিষ্ট স্টপেজে গাড়ি দাঁড়ানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। 

মোবাইল কোর্ট পরিচালনায় মিরসরাই থানা পুলিশ ও  উপজেলা প্রশাসনের বিশেষায়িত দল সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, বিভিন্ন অপরাধের দায়ে মোট ৯টি মামলা করা হয়েছে। এছাড়াও অনেককে সতর্ক করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও ফুটপাত দখলমুক্ত রাখার নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit