শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

নোয়াখালীতে তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত পরান (৩৮) উপজেলার চরমটুয়া ইউনিয়নের জেলে পাড়ার দুলাল মিয়ার ছেলে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে,গতকাল সোমবার (১৬ জানুয়ারী) রাত সোয়া দশটার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।  

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,সোমবার রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নের মুরাদ মিয়ার খামার সংলগ্ন মসজিদের সামনে থেকে পরানকে ৩টি মোটরসাইকেলসহ আটক করে। এসময় আরো তিনজন পালিয়ে যায়। মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে ব্যপক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল বলে স্বীকার করে আটককৃত পরান। পরে এই ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।  

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit