মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির মানববন্ধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা ও দায়রা আদালত ভবনের সামনে বিশাল মানববন্ধনে এ দাবি জানান তারা।

সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেটু এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এ কে এম শমিউল আলম, এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, জেলা বারের নব নির্বাচিত সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিনিয়র আইনজীবী আক্তার হোসেন খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট শামীম হাসান চৌধুরী, বারের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সিনিয়র আইনজীবী এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট জহুরা জেসমিন, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট সালমান উদ্দিন, এডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট কবির আহমদ, এডভোকেট রেদওয়ানুল ইসলাম, এডভোকেট সুলতানা রাজিয়া ডলি, এডভোকেট শাবানা ইসলাম, এডভোকেট আব্দুল মালেক, এডভোকেট আলী হায়দার, এডভোকেট রবিউল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেটে অতিতে হাইকোর্ট বেঞ্চ ছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারণে সিলেট থেকে বেঞ্চটিকে তুলে নেয়া হয়। যার কারণে হাইকোর্টে প্রেকটিসকারী আইনজীবীগনের পাশাপাশি বিচারপ্রার্থী মানুষের ভোগান্তির শেষ নেই। সিলেটে সকল ধরনের সুযোগ সুবিধা আছে। তাই আমরা সদাসয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে সিলেটে অবিলম্বে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করুন। এতে করে বিচারপ্রার্থী মানুষের দূর্ভোগ লাঘব হবে এবং মামলা নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানববন্ধনে সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র সহ বিপুল সংখ্যক আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit