রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ল্যাপটপ চার্জে দিয়ে ব্যবহার করলে ক্ষতি হয়?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের অনেকেই আছেন যাদের মনে একটি প্রশ্ন সবসময়ই আসে। প্রশ্নটি হচ্ছে- ল্যাপটপের চার্জ কমেগেলে, সে অবস্থায় চার্জিংয়ের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে কাজ করলে ল্যাপটপের কোন ক্ষতি হয় কিনা?

প্রশ্নটি মনে আসে কিন্তু এখনও কারও কাছ থেকে সঠিক তথ্যটি পাননি বা জানার চেষ্টা করেননি। আজ তাহলে জেনেনিন আসল তথ্যটি কি-অনেকেই আছেন সরাসরি বিদ্যুৎপ্লাগ সংযোগ দিয়ে ল্যাপটপের ব্যাটারি চার্জ দিচ্ছেন এবং ল্যাপটপে কাজ করছেন। এতে একদিকে চার্জিং চলছে আবার কাজও চলছে।

মনে হতে পারে, এতে ব্যাটারির ক্ষতি হয়। কিন্তু না, চিন্তার কোন কারণ নেই; এতে খুব বেশি ক্ষতি হয় না। আধুনিক ল্যাপটপ এমনভাবে তৈরি করা, যেন পুরো চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ থাকে। আবার চার্জ কমে গেলে পাওয়ার সেভিং মোডে চলে যায় এবং চার্জিং আবার চালু হয়। এ অবস্থায় ল্যাপটপে কাজ করলে তেমন ক্ষতি হয় না। অবশ্য ল্যাপটপ সামান্য গরম হতে পারে। এর বেশি কিছু না।

ল্যাপটপের ব্যাটারি ১০০ ভাগ চার্জ হওয়ার পরও বিদ্যুৎপ্লাগ সংযোগ দিয়ে চার্জিং অবস্থায় রাখলে ক্ষতি হয় না। কারণ পুরো চার্জ হয়ে গেলে ল্যাপটপ চার্জিং থেকে বিযুক্ত হয়ে যায়। এরপর ল্যাপটপ মাঝে মধ্যে খবর নেয় চার্জ কতটা আছে। কারণ, ব্যবহার না করলেও ল্যাপটপের চার্জ সামান্য কমতে পারে। যদি চার্জ বেশি কমে যায়, তাহলে আবার স্বয়ংক্রিয়ভাবে চার্জিং শুরু হয়। 

তবে সব সময় চার্জে না রাখাই ভালো। কারণ এতে ব্যাটারি কিছুটা তপ্ত হয় এবং এর স্বাভাবিক কর্মক্ষমতা কমে তার আয়ু কমিয়ে দিতে পারে।       

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit