বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

খাগড়াছড়িতে নিজ ঘরে কিশোরীকে কুপিয়ে হত্যা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়।নিহত কিশোরী মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান জামালের ছোট্র মেয়ে।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিল সুমাইয়া আক্তার সেতু। এসময় তার দুলা ভাই মো. সাগর তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময়  এলোপাতারী কোপে তার হাত ও কান কেটে যায়। শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে হাত। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় প্রতিবেশীসহ আমবাগান এলাকার দোকানে থাকা লোকজন ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে ছুটে যান। এসময় ঘটনাস্থলের পাশ থেকে একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। খুব দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন হবে জানিয়ে তিনি বলেন, পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit