মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ডোমারের মাদক সম্রাজ্ঞী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদন্ড

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে (৪০) গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।পুলিশ জানায়, ডোমারের ছোট রাউতা গ্রামে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে রুপাকে গ্রেফতার করেছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদ- দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার বিরুদ্ধে আদালতে ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।

ডোমার উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, যৌথ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ছয় মাসের জেল দেয়া হয়েছে।ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, সোমবার বিকেলে ছোট রাউতা কাজিপাড়া গ্রামে যৌথ অভিযান চালানো করা হয়। নিজ বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ রুপাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুপার বিরুদ্ধে ২৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit