বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে গুলি, ছয় মাসের শিশুসহ নিহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্যালিফোর্নিয়ার প্রধান দুই শহর লস অ্যাঞ্জেলস এবং স্যান ফ্রান্সিসকোর মধ্যবর্তী একটি কৃষিপ্রধান গ্রাম গোশেনের একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথারি গুলি শুরু করেছিল। এ ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। কউন্টি শেরিফ বলেন, গুলির ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই জনের মরদেহ রাস্তায়, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। আর বাকি তিনজনের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল।

যাদের মধ্যে একজন সে সময় জীবিত ছিল। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মাদক ব্যবসার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ। কারণ, যে বাড়িতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই বাড়িতেই কয়েক দিন আগে মাদক থাকার সন্দেহে তল্লাশি চালানোর জন্য নির্দেশ দিয়েছিল আদালত।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit