সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কোহলির ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ আনুশকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় ১১০ বলে ১৬৬ রানের টর্নেডো ইনিংস খেলেন বিরাট কোহলি। তার ব্যাটিং তাণ্ডবে রীতিমতো মুগ্ধ আনুশকা। 

এদিন তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে কোহলির সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৯০ রানের পাহাড় গড়ে ভারত। 

টার্গেট তাড়ায় মাত্র ৭৩ রানে অলআউট হয় শ্রীলংকা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শনিবার ৩১৭ রানে জয়ের বিশ্ব রেকর্ড গড়ে ভারত।

এদিন কোহলির খেলা দেখে সামাজিক যোগাযোগের মাধ্যম সোশ্যাল মিডিয়ায় মন ছুঁয়ে যাওয়ার মতো পোস্ট করেন কোহলির স্ত্রী আনুশকা।

আনুশকা লেখেন- ‘কী দারুণ মানুষ। কী দুর্দান্ত একটা ইনিংস খেলল।’

২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা শর্মা। গত বছরের ১১ জানুয়ারি তাদের কোল আলো করে আসে মেয়ে ভামিকা। 

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৩/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit