সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

নতুন মূদ্রানীতিকে ইতিবাচক হিসাবে দেখছেন ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ Time View

ডেস্ক নিউজ : নাটোরের গুরুদাসপুরে প্রেমিক যুগল একসঙ্গে বিষপান করার ঘটনা ঘটেছে। প্রেমিক ইমনের (১৮) অবস্থা আশঙ্কাজনক হলেও মারা গেছেন প্রেমিকা রুপা (১৫)।

প্রেমিক ইমনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রেমিকার লাশ ময়নাতদন্তের জন্য গুরুদাসপুর থানার মাধ্যমে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুপা খাতুনের সঙ্গে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ গ্রামের ইমনের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ মাস ধরে চলছিল হৃদয়ঘটিত সম্পর্ক। রোববার প্রেমিক ইমন গোপনে প্রেমিকা রুপার সঙ্গে দেখা করার পর বিয়েও করেন তারা।

পরে ইমন বিয়ের বিষয়টি রুপার পরিবারে জানালে তারা ওই বিয়ে মেনে না নিলে অভিমানে দুজনই কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা রুপার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক দিল শামিমা আফরোজ আরশি জানান, বিকালে বিষপান করা অবস্থায় আশঙ্কাজনক দুজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু হয়। পরে ইমনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, আত্মহত্যার ঘটনায় কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৩/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit