শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

মোটরসাইকেল কিনে দেওয়ার ২৫ দিন পর দূর্ঘটনায় বড় ছেলে নিহত,ছোট ছেলে আহত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে এসএসসি পাশের পর বড় ছেলে সজিবের আবদার মেটাতে পিতাকে ধারদেনা করে নতুন মোটরসাইকেল কিনে দিতে হয়। ঠিক ২৫ দিন পর সেই মোটরসাইকেলে করে ছোটভাইকে নিয়ে আসার পথে দূর্ঘটনায় বড় ছেলে সজিব নিহত হয় আহত হয় ছোট ছেলে শিশু তাহসিন। আর এ হৃদয় বিদারক ঘটনাটি ঘঠেছে গতকাল রোববার দুপুরে উপজেলার চাঁদপুর মোড়ে। সজিবের অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের নিকটআত্বীয় সাংবাদিক হারুন অর রশিদ সেলিম জানান, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গরিবপুর গ্রামের ষ্কেভেটর চালক ফারুক হোসেনের দুই ছেলের মধ্যে বড় ছেলে সজিব হোসেন(১৮) এবার এসএসসি পাশ করে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। এসএসসি পাশের পর থেকে সজিব তার পিতার কাছে নতুন মোটরসাইকেল কিনে দেবার আবদার করে আসছিল। ফলে ধারদেনা করে গত ২৫ দিন আগে পিতা বড় ছেলে সজিবকে একটি নতুন সুজুকি ভি´র মোটরসাইকেল কিনে দেন।

সেই মোটরসাইকেলে করে সজিব রোববার দুপুর ১২ টার দিকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছোটভাই প্রথম শ্রেণির ছাত্র তাহসিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর মোড় পার হবার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে সজিব ও তার ছোট ভাই শিশু তাহসিন গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে সজিবের মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit