সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিককে নিয়ে যে প্ল্যান করলেন কৌশানি ছেলের জন্মদিনে অপু বিশ্বাসের বিশেষ উপহার, শাকিব খানকে ছাড়াই ভ্রমণে আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ  রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল ইংরেজিতে ‘ধন্যবাদ’ জানাতেই প্রযোজককে ধমক প্রসেনজিতের ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স যোনের বাইরে অবস্থিত গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন 

কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি :কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সোনাভান বেগম বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শনিবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস আর সাঈদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিজলডাঙ্গা কলেজের সহকারী অধ্যাপক এস এম হাফিজুর রহমান দুলু, মুফতী নাজমূল হোসেন, সোনাভান বেগম বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরিয়াম বেগম, সহকারী শিক্ষক সাজেদা বেগম, বিদ্যলয় পরিচালনা পরিষদের সদস্য জহুরুল ইসলাম শেখ প্রমুখ। প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ের ৫০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit