সীমিত ওভারের ক্রিকেটের দুই ব্যাটিং সেনসেশন সূর্যকুমার যাদব ও ইশান কিশান জায়গা পেয়েছেন ভারতের টেস্ট দলে। উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ ছিটকে যাওয়ায় কিশানকে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে এখনো দলের বাইরেই রয়েছেন পেসার জসপ্রিত বুমরাহ। তবে চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।






















