বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ Time View

ডেস্ক নিউজ : রংপুরের বদরগঞ্জে ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে এক তরুণ মারা গেছেন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। বয়স আনুমানিক (২২)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ পৌর শহরের ১৩ নং রেল ঘুমটি এলাকায়।

স্থানীয় ও জিআরপি সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্য ছেড়ে আসা বুড়িমারী ট্রেনের ছাদের ওপর ছিলেন ৫-৭জন যুবক। তারা ওই ছাদে চলন্ত ট্রেনের ওপর লাফালাফি করছিলেন। ওই তরুণ মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। সেসময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাব্বাসুম বিনতা জানান, ওই যুবকের বাম হাত কাটা পড়েছে। হাসপাতাল পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।

রংপুর জিআরপি’র সদস্য আল আমিন বলেন, আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি। 

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৩/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit