রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখা উচিত : জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষা এবং ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গুতেরেস বলেছেন, ‘আমি আবারও উল্লেখ করছি যে আমাদের অবশ্যই জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখতে হবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো উদ্যোগ এড়িয়ে দ্বি-রাষ্ট্রীয় সমাধান ব্যবস্থা রক্ষা করা অপরিহার্য।’ 

গত সপ্তাহে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির পূর্ব জেরুজালেমের ফ্ল্যাশপয়েন্ট পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন, ফিলিস্তিনি পক্ষ এ ঘটনাকে উস্কানি হিসাবে নিন্দা জানিয়েছে। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রাঙ্গণটি মুসলিম ও ইহুদি উভয়ের কাছেই পবিত্র।

গুতেরেস বলেন, জাতিসংঘ ‘ইসরায়েলের অস্তিত্ব এবং নিরাপত্তায় বসবাসের অধিকারকে স্বীকৃতি দিয়েছে।’ একই সময়ে, ‘বসতি নির্মাণ, উচ্ছেদ, বাড়িঘর ধ্বংস শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যেই নয়, অন্যদের মধ্যেও বিশাল ক্ষোভ ও হতাশার সৃষ্টি করছে।’

দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে একটি ফলো-আপ প্রশ্নের জবাবে গুতেরেস বলেছিলেন, ‘আমি যা বিশ্বাস করি তা হল এ ক্ষেত্রে কোনও বিকল্প নেই, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করা এমন কিছু যা চিরকালের জন্য মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে ক্ষুন্ন করবে।’ -বাসস।

সূত্র : সিনহুয়া ও বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit