শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম

৪৪ হলে মুক্তি পেল ‘ব্ল্যাক ওয়ার’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : বছরের প্রথম সিনেমা হিসেবে দেশের ৪৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক ওয়ার’।  শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকার ১৪টি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে আলোচিত সিনেমাটি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মীদের দেখানো হয় ‘ব্ল্যাক ওয়ার’। প্রিমিয়ারেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

চিত্রনায়ক আরিফিন শুভর ৯ মাস পরিশ্রমের ফসল ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমায় নিজেকে শতভাগ বিলিয়ে দিয়েছেন তিনি।সিনেপ্রেমীদের উদ্দেশ্যে এ নায়ক বলেন, আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে। এটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।

ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। তার ভাষ্য, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ছবিটি ভালো লাগবে। আরিফিন শুভর পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit