মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ভিডিও ফাঁস প্রসঙ্গে যা বললেন পল্লবী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার পরিচিত মুখ পল্লবী শর্মা ২০১৬ সালে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন । এরপর ২০২০ সাল পর্যন্ত চলে ধারাবাহিকটি। এর আগে ‘দুই পৃথিবী’ নামের একটি ধারাবাহিকে দেখা গেছে তাকে। তবে কে আপন, কে পর ধারাবাহিকে জবা সেনগুপ্ত হিসেবে তারকা খ্যাতি লাভ করেন পল্লবী।

ছোটপর্দর এই অভিনেত্রী মাঝে দু’বছর বিরতি নেন। পরে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাক করেন। পরিচিত মুখ হওয়ায় তাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ থাকে না সোশ্যালে। সম্প্রতি ফের আলোচনায় এসেছেন তিনি। মূলত একটি ভিডিও নিয়েই যত আলোচনা। যার ক্যাপশনে লেখা, ‘জবার নগ্ন ভিডিও ফাঁস’। এরপরই শুরু হয় যত সমালোচনা।

পল্লবী বলছেন, ‘আমি কোনো সোশ্যাল মিডিয়ায় নেই। এ কারণে সেখানে কী হচ্ছে তা অজানা আমার কাছে। যে বিষয়টি জানা নেই আমার, সেটা নিয়ে কী প্রতিক্রিয়া দেব?’অভিনেত্রী বলেন, ‘এ নিয়ে একদমই ভাবি না আমি। আমাকে নিয়ে মানুষ চর্চা করতে ভালোবাসে। সেটা কখনো কখনো ইতিবাচক, কখনো আবার নেতিবাচক। এ নিয়ে বেশি ভাবি না।’

পল্লবী বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে কাজ করছেন। এতে তার বিপরীতে রয়েছেন রুবেল দাস। ভালো অভিনয় করার পরও সোশ্যালে ট্রোল করা হয় অভিনেত্রীকে। নেতিবাচক চর্চা হলেও তাকে নিয়ে ফেসবুকে থাকা প্রোফাইলগুলো যে ভুয়া, সেটাও স্পষ্ট জানালেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit