রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

বিএনপির কর্মসূচি দেখলে মনে হয় খালি কলসি বেশি বাজে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কর্মসূচি দেখলে মনে হয় খালি কলসি বেশি বাজে। আমরা ঢাকা শহরে তাদের গণঅবস্থান কর্মসূচিতে যেমন সতর্ক পাহারায় ছিলাম, তেমনি ১৬ জানুয়ারিতেও রাস্তায় থাকব। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা একটি দল। কিন্তু বিএনপি বিদেশিদের পদলেহন করে। অনেকটা পরিহাস করে তিনি আরও বলেন, জেল থেকে বেরিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসরা গণতন্ত্রের পথে হাঁটার আভাস দিচ্ছেন। তাদের দীর্ঘায়ু কামনা করছি। আশা করছি, তারা করোনার চতুর্থ ডোজ দেবেন। কারণ তাদের আরও আন্দোলন করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জামিনে মুক্তি পেয়েছেন। এতে প্রমাণিত হয় আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে।

আওয়ামী লীগ চায়, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিষয়টি নির্ধারিত হবে। বিএনপি নির্বাচনে আসুক সেটাই চায় আওয়ামী লীগ। জেল থেকে বের হওয়ার পর বিএনপি নেতারাও কথাবার্তায় নমনীয় ভাব প্রকাশ করছেন। তারা নির্বাচনের কথা বলছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের রীতিনীতি।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit